পেট্রোল-ডিজেলের বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবিতে বামফ্রন্টের বিক্ষোভ
দি নিউজ লায়ন; পেট্রোল-ডিজেলের বর্ধিত মূল্য প্রত্যাহার সহ বিভিন্ন দাবিতে বিক্ষোভ ডিওয়াইএফআই-এর ডাবগ্রাম দক্ষিণ লোকাল কমিটির। ও হিলকার্ট রোডে বামফ্রন্টের l শনিবার প্ল্যাকার্ড হাতে আশিঘর পেট্রোল পাম্পের সামনে দাঁড়িয়ে বিক্ষোভ দেখান সংগঠনের সদস্যরা।পেট্রোল ডিজেলের পাশাপাশি রান্নার গ্যাস সহ অন্যান্য নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কমানোর দাবি জানান তারা।এছাড়াও রাজ্যবাসীকে বিনামূল্যে করোনা টিকা দেওয়ার দাবি এবং কলকাতার ভুয়ো টিকা কান্ডে জড়িতদের শাস্তির দাবিও জানানো হয় সংগঠনের তরফে।
ডিওয়াইএফআই-এর ডাবগ্রাম দক্ষিণ লোকাল কমিটির সম্পাদক দীপঙ্কর সাহা বলেন, পেট্রোল-ডিজেলের দাম অনবরত বেড়ে চলেছে।গতকাল রান্নার গ্যাসের দামও ২৫ টাকা ৫০ পয়সা বেড়েছে সেই বর্ধিত মূল্য প্রত্যাহার করতে হবে।
অপরদিকে হিলকার্ট রোড অশোক ভট্টাচার্য ও জীবের সরকারের নেতৃত্বে মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ দেখানো হয় বামফ্রন্টের পক্ষ থেকে l
Post a Comment